হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর নিচে পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লেগেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরান উপসাগরীয় প্রতিবেশীদের বিরুদ্ধে আকাশ পথে হামলা অব্যাহত রেখেছে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি হামলা প্রতিহত করার পর নিচে পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এখন আগুন নেভানোর কাজ চলছে।

গালফ এমিরেটেরস্ মিডিয়া অফিস জানায়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করার পর, ভূমিতে পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে বোরুজ পেট্রোকেমিক্যালস কারখানায় একাধিক আগুনের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সে সব নেভাতে কাজ করছে।’

মিডিয়া অফিস থেকে আরো জানানো হয়, ‘ক্ষয়ক্ষতি মূল্যায়ন নিরুপনে কারখানার কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার কথা জানিয়েছিল।

সূত্র: বাসস