ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের পালাওয়ান প্রদেশের অদূরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫৪ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।
গত বুধবার রাতে ‘এমভি জুন অ্যাস্টার’ নামে এক ফেরিতে এ ঘটনা ঘটে। ১১৭ যাত্রী ও ১৭ ক্রু নিয়ে ম্যানিলা থেকে পালাওয়ানের করন শহরের উদ্দেশে রওনা হয়েছিল ফেরিটি।
ঘটনার রাতেই পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল এবং ৪৩ যাত্রী ও ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
ফিলিপাইনের কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ ফেরি থেকে ৩০টি লাশ উদ্ধারের প্রাথমিক তথ্য নিশ্চিত করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



