হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবের তীব্র সমালোচনা চীনের

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তিনি জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়বস্তু বা সময় কোনোটাই ঠিক নয়। এটি পাস হলে সমস্যা সমাধানের ক্ষেত্রে তা মোটেও কোনো কাজে আসবে না।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তিনি জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়বস্তু বা সময় কোনোটাই ঠিক নয়। এটি পাস হলে সমস্যা সমাধানের ক্ষেত্রে তা মোটেও কোনো কাজে আসবে না।

শুক্রবার (১৫ মে) চীনের রাষ্ট্রদূত ও জাতিসঙ্ঘে দেশটির স্থায়ী প্রতিনিধি ফু কং এ কড়া সমালোচনা করেন।

তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের যা করা দরকার তা হলো—উভয় পক্ষকে একটি আন্তরিক ও সিরিয়াস আলোচনায় বসার জন্য উৎসাহিত করা, যাতে এই সমস্যার সমাধান করা যায়। তাই এই সময়ে কোনো প্রস্তাব জারি করা কার্যকর হবে না।

ভোট হলে ভেটো দেবে চীন ও রাশিয়া
চীন বর্তমানে জাতিসঙ্ঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্বে রয়েছে। ফু কং জানান, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যদি পুরোপুরি চীনের হাতে থাকত, তবে তারা কখনোই এ প্রস্তাবটি ভোটে দিত না।

রয়টার্সের বরাতে জানা গেছে, কূটনীতিবিদরা মনে করছেন, যদি এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ভোটের জন্য উঠানোও হয়, তবে রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটি নিশ্চিতভাবেই আটকে দেবে।

সূত্র: তাসনিম নিউজ অ্যাজেন্সি