আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন দুতার্তে

সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ গঠন নিশ্চিত করেছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে |সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি হতে হবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে।

বৃহস্পতিবার তার কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারকরা অভিযোগ গঠন নিশ্চিত করেছেন।

আইসিসি এক বিবৃতিতে জানায়, প্রাক-বিচার পর্যায়ের বিচারকরা ‘সর্বসম্মতিক্রমে রদ্রিগো রোয়া দুতার্তের বিরুদ্ধে আনা সব অভিযোগ নিশ্চিত করেছেন এবং তাকে বিচারের জন্য পাঠিয়েছেন।’

সূত্র : বাসস