চীনে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মধ্য চীনের হেনান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মধ্য চীনের হেনান প্রদেশে পোঁছালে বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ১৩ জনের মৃত্যু হয়।
শানসি প্রদেশের সাংহাই থেকে শিয়ান পর্যন্ত বিস্তৃত জি৪০ মহাসড়কের একটি অংশে এ ঘটনা ঘটে। বাসটি নয়জন যাত্রীর জন্য নির্ধারিত থাকলেও এতে ১৬ জন যাত্রী ছিলেন।
সূত্র: রয়টার্স



