দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
অধিকৃত লেবানন সীমান্তের কাফার কিলার গ্রামের নিকটবর্তী তেল আল-নাহাস এলাকার একটি ইসরাইলি সামরিক অবস্থান থেকে এই গোলাবর্ষণ করা হয়েছে।
এনএনএ এই গোলাবর্ষণকে ‘তীব্র ও কেন্দ্রীভূত’ বলে বর্ণনা করেছে।
লেবানন সরকারের সাথে ‘যুদ্ধবিরতি’ চুক্তি এবং ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইসরাইল এই হামলা চালিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই



