চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ‘অত্যাবশ্যক’ : স্টারমার

চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে ‘অত্যাবশ্যক’ আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সহযোগিতা ও মতভেদ- উভয় ক্ষেত্রেই অর্থবহ সংলাপের মাধ্যমে একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার |সংগৃহীত

ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে ‘অত্যাবশ্যক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

স্টারমার বলেন, ‘চীন বৈশ্বিক পরিসরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। তাই এমন একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে আমরা সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করতে পারব, পাশাপাশি যেই সব বিষয়ে আমাদের মতভেদ রয়েছে, সেই সব নিয়ে অর্থবহ সংলাপ চালানো সম্ভব হবে।’

সূত্র : বাসস

Topics