চীনে কাদা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের জিয়াংসি প্রদেশের একটি এলাকা
চীনের জিয়াংসি প্রদেশের একটি এলাকা |সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানায়, সাম্প্রতিক মাসগুলোতে ঘটা এ ধরনের ধারাবাহিক ঘটনার সর্বশেষ হিসেবে এই দুর্যোগটি সুইচুয়ান কাউন্টিতে আঘাত হানে।

কয়েক দিন ধরে চলা প্রবল বর্ষণের ফলে কাউন্টিটিতে একের পর এক ভূ-তাত্ত্বিক দুর্যোগের ঘটনা ঘটে।

গত বুধবার বিকেলের দিকে কর্তৃপক্ষ ওই কাউন্টির ১৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি