সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এসপিএ জানায়, ‘এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। তারা সবাই সৌদি নাগরিক ছিলেন।’
দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বাসস


