জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

জাপানের ওইতা অঞ্চলে সামরিক মহড়ার সময় ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত ও ১ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাপানে মঙ্গলবার সামরিক মহড়া চলাকালীন একটি ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি।

তাকাইচি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওইতা অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেখানে ট্যাংকের ভেতর গোলাবারুদের মিসফায়ার হওয়ায় ভেতরে থাকা তিন ক্রু সদস্য নিহত ও অন্য একজন আহত হয়।

দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

একইসাথে তিনি নিহতদের প্রতি ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

সূত্র : এএফপি