জাপানের চিবা প্রদেশে গত সপ্তাহে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি হওয়ায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা এনএইচকে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মোট ৬৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া এক হাজার ১০৫টি বাড়ির মেঝের ওপরের অংশ এবং এক হাজার ২০৯টি বাড়ির মেঝের নিচভাগ প্লাবিত হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত পৌরসভার নির্ধারিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৬৩ জন অবস্থান করছিলেন। উদ্ধারকারী দলগুলো রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় দুই হাজার ৫০০টি যানবাহন সরানোর কাজ করছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



