তেল সঙ্কট মহাসাগরীয় অঞ্চলে ‘ব্যাপক প্রভাব’ ফেলছে : জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, বিশ্বব্যাপী তেল সরবরাহের ঘাটতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ব্যাপক প্রভাব’ ফেলছে।

নয়া দিগন্ত অনলাইন
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি |সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, বিশ্বব্যাপী তেল সরবরাহের ঘাটতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ব্যাপক প্রভাব’ ফেলছে।

সোমবার (৪ মে) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সানায়ে তাকাইচি বলেন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দুই দেশ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে।

সূত্র: বাসস