চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পর্যটনকেন্দ্রে রোববার (২৬ জুলাই) বৃষ্টিজনিত বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ২৩ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে গানসু প্রদেশের ডিংজি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টিতে এই বন্যা হয়।
বন্যার পর ওই মনোরম এলাকায় ক্যাম্পিং করতে থাকা বেশ কয়েকজন পর্যটকও আটকা পড়েন।
স্থানীয় জননিরাপত্তা ও উদ্ধার বিভাগ ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



