ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বুধবার (২০ মে) অপরিশোধিত পাম তেল, কয়লা ও লৌহঘটিত সঙ্কর ধাতু রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবেলায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে প্রাবোও বলেন, ‘আজ ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সরকার আমার নেতৃত্বে প্রাকৃতিক সম্পদ পণ্যের রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নতুন সরকারি বিধিমালা জারি করছে।’
সূত্র: বাসস



