দক্ষিণ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল

দক্ষিণ সিরিয়ায় শুক্রবার (২২ মে) ভোরে ইসরাইলি গোলন্দাজ বাহিনী হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চল
দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চল |সংগৃহীত

দক্ষিণ সিরিয়ায় শুক্রবার (২২ মে) ভোরে ইসরাইলি গোলন্দাজ বাহিনী হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দারা অঞ্চলের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ইয়ারমুক অববাহিকার মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি অভিযান তীব্রতর হয়েছে, যেখানে প্রায় প্রতিদিনই অভিযান, বাড়ি তল্লাশি, চেকপয়েন্ট স্থাপন এবং শিশু ও মেষপালকসহ বেসামরিক নাগরিকদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তির অবসান ঘোষণা করে এবং সীমান্ত বরাবর বাফার জোন দখল করতে অগ্রসর হয়।

আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে ইসরাইলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সামরিক ঘাঁটি, সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি