মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আয়োজিত পাঁচ দফা আলোচনার পর লেবানন ও ইসরাইল যুদ্ধ শেষ করতে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষরের কিছুক্ষণ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে ‘শুরুর শুরু’ বলে অভিহিত করেছেন।
পরে তিনি একটি লিখিত বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ‘জাতিসঙ্ঘের সাথে সমন্বয় করে মানবিক সহায়তা’ হিসেবে ১০০ মিলিয়ন ডলার দেবে।
যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি যে এটি শুধু লেবাননের জন্য নাকি উত্তর ইসরাইলি সীমান্ত শহরগুলোর জন্য।
রুবিও বলেন, লেবাননের সশস্ত্র বাহিনীকে ট্রাম্প প্রশাসন ৩০ মিলিয়ন ডলার ‘পরিশোধ’ করবে।
তিনি আরো বলেন, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও এর অবকাঠামো ভেঙে ফেলার জন্য একটি সুস্পষ্ট ও কাঠামোগত প্রক্রিয়া তৈরি করবে।
সূত্র: মিডল ইস্ট আই



