আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে গ্রেনেড বিস্ফোরণে ৫২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের ১৮তম পুলিশ জেলার দশত-ই-বার্চি এলাকার একটি বেসরকারি স্কুলের কাছে হ্যান্ড গ্রেনেডটি বিস্ফোরিত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হ্যান্ড গ্রেনেডটি এক শিক্ষার্থীর কাছে ছিল এবং তার হাতেই বিস্ফোরিত হয়।
জাদরান জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



