চুক্তির একদিন পরই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

যুদ্ধ শেষ করতে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের একদিন পরই দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলের হামলা
লেবাননে ইসরাইলের হামলা |সংগৃহীত

যুদ্ধ শেষ করতে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের একদিন পরই দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ জুন) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় একটি ইসরাইলি ড্রোন হামলা চালিয়েছে।

মার্চ মাসে ইসরাইল লেবাননে হামলা ও আগ্রাসন চালালে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। গত শুক্রবার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের একটি চুক্তি স্বাক্ষর করার ঠিক একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।

সূত্র: মিডল ইস্ট আই