ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে (শুক্রবার ২১:২৩ জিএমটি) ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে |ফাইল ছবি

ইন্দোনেশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে (শুক্রবার ২১:২৩ জিএমটি) ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি