ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে : কর্মকর্তা

বন্দর কর্তৃপক্ষের মিডিয়া অফিস জানিয়েছে, ‘ইরাকের বন্দরগুলোতে নতুন তেলবাহী ট্যাংকার আসছে। আগত সব বাণিজ্যিক ও তেলবাহী জাহাজকে সর্বোচ্চ মানের সামুদ্রিক সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নয়া দিগন্ত অনলাইন
ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে
ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে |সংগৃহীত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় অবস্থিত তেল টার্মিনালে গতকাল শুক্রবার একটি তেলবাহী জাহাজ এসে পৌঁছেছে। দেশটির বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হরমুজ প্রণালিতে যুদ্ধকালীন অচলাবস্থার শুরুর পর এটি এ ধরনের দ্বিতীয় ঘোষণা।

বন্দর কর্তৃপক্ষের মিডিয়া অফিস জানিয়েছে, ‘ইরাকের বন্দরগুলোতে নতুন তেলবাহী ট্যাংকার আসছে। আগত সব বাণিজ্যিক ও তেলবাহী জাহাজকে সর্বোচ্চ মানের সামুদ্রিক সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’

ওই কর্মকর্তা এএফপিকে আরো জানান, শুক্রবার বন্দরে মাত্র একটি ট্যাংকার এসে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতেও ‘হেলগা’ নামের জাহাজটি দেখা গেছে।

চলতি মাসের শুরুতে বাগদাদ জানায়, হরমুজ প্রণালি অবরোধের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে ‘সমঝোতা’ হয়েছে।

গত ১৭ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো একটি জাহাজ এসে ইরাক থেকে ২০ লাখ ব্যারেল তেলবোঝাই করে নিয়ে গেছে।

ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ইরাক সাধারণত তাদের বেশির ভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে রফতানি করে থাকে। কিন্তু তেলসমৃদ্ধ অঞ্চলটির অন্য রফতানিকারকদের মতো এই দেশটিও বিকল্প পথ খুঁজতে হিমশিম খাচ্ছে।

কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে ঘোষণা করেছে যে তুরস্কের সেহান বন্দর দিয়ে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রফতানি পুনরায় শুরু করার পর, ইরাক সিরিয়ার মধ্য দিয়ে ট্যাংকার ট্রাক ব্যবহার করে অপরিশোধিত তেল রফতানি শুরু করেছে।

এপ্রিলের শুরুতে কর্তৃপক্ষ জানায়, তুরস্কের জেইহান বন্দর দিয়ে দৈনিক আড়াই লাখ ব্যারেল তেল রফতানি পুনরায় চালুর পর সিরিয়া হয়ে ট্যাংকার ট্রাক ব্যবহার করেও অপরিশোধিত তেল রফতানি করছে ইরাক। সূত্র : বাসস