বৃহস্পতিবার থেকে জাতীয় মজুতের তেল ছাড়বে জাপান

জাপানের প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহে তেল মজুত ব্যবহার শুরু করার পর এবার আরো মজুত তেল বাজারে ছাড়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি |ফাইল ছবি

জাপান গত সপ্তাহে মজুত তেল ব্যবহার শুরু করার পর আগামী বৃহস্পতিবার থেকে তার কৌশলগত তেল মজুদের আরো একটি অংশ ছাড়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

দেশটির প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার জানান, গত সপ্তাহে তেল মজুত ব্যবহার শুরু করার পর এবার আরো মজুত তেল বাজারে ছাড়া হবে।

এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘সমগ্র জাপানের জন্য প্রয়োজনীয় পরিমাণ নিশ্চিত করতে আমরা ২৬ মার্চ থেকে রাষ্ট্রীয় তেল মজুত ছাড়ব।’

এর আগে গত সোমবার টোকিও বেসরকারি খাতের ১৫ দিনের তেল মজুত ছাড়ার কাজ শুরু করে।

তাকাইচি আরো জানান, সরকারিভাবে সংরক্ষিত এক মাসের সমপরিমাণ তেল মজুতও ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জাপান তার প্রায় ৯৫ শতাংশ তেল আমদানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। দেশটির কৌশলগত তেল মজুত বিশ্বের অন্যতম বৃহৎ এবং ডিসেম্বর পর্যন্ত এটি ৪০ কোটি ব্যারেলেরও বেশি ছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যরা ১১ মার্চ তেলের মজুত ব্যবহারের বিষয়ে সম্মত হয়- এটি এ ধরনের সবচেয়ে বড় সমন্বিত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে

সূত্র : বাসস