ইইউর ১৪টি প্রতিষ্ঠানের কাছে পণ্য রফতানিতে চীনের নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তার স্বার্থে ইইউর ১৪টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |সংগৃহীত

জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরি- উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রফতানিতে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য লাফার্ট গ্রুপসহ ইইউর ১৪টি প্রতিষ্ঠানকে চীন তার রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, শুক্রবার থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে ‘রফতানিকারকদের ওপর উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রফতানি নিষিদ্ধ থাকবে।’

সূত্র : বাসস