আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও দ্বীপ থেকে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় পাঁচটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) বিমানবন্দরগুলো বন্ধ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও দ্বীপ
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও দ্বীপ |সংগৃহীত

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও দ্বীপ থেকে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় পাঁচটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) বিমানবন্দরগুলো বন্ধ করা হয়।

সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব বলেছে, পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, এলাকায় আগ্নেয়গিরির ছাই শনাক্ত হওয়ার পর চারটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরগুলো হলো- জাকার্তার হালিম পেরদানাকুসুমা বিমানবন্দর, লাম্পুংয়ের রাদেন ইন্তেন ২ বিমানবন্দর, কুরুগের বুদিয়ার্তো বিমানবন্দর এবং পন্ডোক ক্যাবে বিমানবন্দর।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল যে, স্থানীয় সময় রোববার ভোর থেকে সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুধুমাত্র এ বিমানবন্দরটি বন্ধ থাকার কারণে ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভূমিকম্প ও সুনামিবিষয়ক পরিচালক উইলিয়া ইয়ান্তো বলেছেন, রোববার সকালেও অবিরাম অগ্ন্যুৎপাত লক্ষ্য করা যাচ্ছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি