চীন-রাশিয়া সম্পর্ক ‘অটুট’ : শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার (২০ মে) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শুরু করেছেন। এ সময় তিনি চীন ও রাশিয়ার সম্পর্ককে ‘অটুট’ বলে উল্লেখ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বেইজিংয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন
বেইজিংয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার (২০ মে) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শুরু করেছেন। এ সময় তিনি চীন ও রাশিয়ার সম্পর্ককে ‘অটুট’ বলে উল্লেখ করেছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

শি জিনপিং পুতিনকে বলেন, ‘বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরো গভীর করতে সক্ষম হয়েছি। এই স্থিতিশীলতা অটুট রয়েছে।’

সূত্র: বাসস