জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো প্রিফেকচারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো
জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো |সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো প্রিফেকচারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা এ তথ্য জানিয়েছেন।

কিয়োডো নিউজ অ্যাজেন্সি জানায়, মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে একটি ধসে পড়া শপিং মল এবং একটি ক্ষতিগ্রস্ত কাগজের কারখানায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে হিমশিম খাওয়ায় কুমামতো এবং কাগোশিমা-চুও স্টেশন রুটে রেললাইন পরিষেবা স্থগিত রয়েছে।

তবে পরিষেবা প্রদানকারী সংস্থাটি বৃহস্পতিবার ফুকুওকা প্রিফেকচারের চিকুগো-ফুনাগোয়া স্টেশন এবং কুমামতো স্টেশনের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা পুনরায় চালু করার আশা করছে।

হাজার হাজার পরিবার বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় রয়েছে, যা আশ্রয়প্রার্থীদের সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

কুমামতো প্রিফেকচার সরকার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

ভূমিকম্পের পর এলাকাটিতে আফটারশক অব্যাহত ছিল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি