পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলে শনিবার (১৮ এপ্রিল) ভোরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও রাজধানী ইসলামাবাদসহ আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় এ কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯৯ কিলোমিটার গভীরে।
উত্তর পাকিস্তানের বাসিন্দারা এ কম্পনের কথা জানিয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের একাধিক প্রদেশেও একই ধরনের কম্পন অনুভূত হয়েছে।
আফগান সম্প্রচারকারী সংস্থা টোলোনিউজের মতে, রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি এলাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের উভয় পাশে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



