তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প

তোকাত প্রদেশে স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৩ মার্চ) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তোকাত প্রদেশে স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি