ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন : থাই প্রধানমন্ত্রী

ভোট দেয়ার পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আশা প্রকাশ করেছেন, ভোটাররা তার দলের ওপর আস্থা রাখবেন; জনমত জরিপে ভূমজাইথাই পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল
বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল |সংগৃহীত

বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দলের ওপর ভোটাররা আস্থা রাখবেন বলে তিনি আশা করছেন। রোববার নিজের ভোট দেয়ার পর তিনি এ মন্তব্য করেন।

অনুতিন বলেন, ‘আমরা আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা তার সবই করেছি। তবে জনগণের হৃদয় জোর করে নিয়ন্ত্রণ করা যায় না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আশা করি, তারা আমাদের ওপর ভরসা রাখবেন।’

ভোটের আগে জনমত জরিপে অনুতিনের ভূমজাইথাই পার্টি দ্বিতীয় স্থানে ছিল। তবে জোট সরকার গঠনের মাধ্যমে তার প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : বাসস