মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার ভোরে চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই প্রদেশে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দুনহুয়াং শহর থেকে ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি গ্রামীণ এলাকায় এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই কম্পনটির মাত্রা ৫.৬ হিসেবে শনাক্ত করেছে।
সূত্র : বাসস



