হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচলের আহ্বান চীনের

হরমুজ প্রণালীতে ‘অবাধ’ ও ‘নিরাপদ’ নৌচলাচলের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌচলাচলের একটি পানিপথ। প্রণালীতে অবাধ ও নিরাপদ যাতায়াত পুনরায় চালু করা হলে সব দেশের স্বার্থ রক্ষা হবে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |সংগৃহীত

হরমুজ প্রণালীতে ‘অবাধ’ ও ‘নিরাপদ’ নৌচলাচলের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌচলাচলের একটি পানিপথ। প্রণালীতে অবাধ ও নিরাপদ যাতায়াত পুনরায় চালু করা হলে সব দেশের স্বার্থ রক্ষা হবে।

বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, প্রণালীটি দিয়ে যাতায়াত ‘যথাযথভাবে পরিচালনা’ করা উচিত।

প্রণালীটিতে নৌচলাচলের পথ নিয়ে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলার পর এই মন্তব্য করেন তিনি।

এর আগে বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। তবে চীন এবং অন্যান্য ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে ‘বিশেষ সুবিধা’ দেয়া হবে।

সূত্র: আল জাজিরা