মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না যে ইরান ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত। এই যুদ্ধে ‘কী ঘটছে’ তা পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
শুক্রবার (২১ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইরানের সাথে মার্কিন সামরিক বিকল্প সীমিত কি-না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এর মানে হলো, আমরা দেখছি কী ঘটছে।’
ট্রাম্প আরো বলেন, ‘হরমুজ প্রণালী সম্পর্কিত পুরো অঞ্চলটির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এর মধ্যে স্থলভাগের অনেকটা অংশও অন্তর্ভুক্ত। তাই তারা (ইরান) একটি চুক্তি করতে আগ্রহী। কিন্তু আমার মতে, তারা সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়।’
সূত্র: মিডল ইস্ট আই



