ইরানে আরো হামলা চালানোর হুমকি ট্রাম্পের

ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

এছাড়াও ট্রাম্প সতর্ক করেছেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না।

দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর এই মন্তব্যটি এসেছে। ওই হামলায় একটি বিয়েতে অংশ নেয়া বেসামরিক নাগরিকসহ ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর জবাবে ইরান এই অঞ্চলে মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিশ্লেষক রস হ্যারিসন মার্কিন এই অভিযানের প্রভাব মূল্যায়ন করে যুক্তি দিয়েছেন যে, যদিও এই হামলাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, তবে এগুলো ওয়াশিংটনের বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করতে পারেনি।

ইরানের রাজনৈতিক ব্যবস্থার স্থিতিস্থাপকতা, সামরিক প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধারে তেহরানের প্রচেষ্টা এবং হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন তিনি।

সূত্র : আল জাজিরা