‘ইরানে আজ আবারো সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র’- এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
শুক্রবার (১৩ মার্চ) ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ‘ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনো বৃদ্ধি পাচ্ছে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে হেগসেথ বলেন, এই সঙ্ঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।’



