মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ ক্রু সদস্যই নিহত

বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

নয়া দিগন্ত অনলাইন
বৃহস্পতিবার বিধ্বস্ত হয় জ্বালানিবাহী মার্কিন বিমান কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার
বৃহস্পতিবার বিধ্বস্ত হয় জ্বালানিবাহী মার্কিন বিমান কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার |ফাইল ছবি

পশ্চিম ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ দুই ক্রু সদস্যসহ মোট ৬ সদস্যই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

অর্থাৎ জ্বালানিবাহী মার্কিন বিমান ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ এ থাকা ছয় ক্রু সদস্যের সবাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

যদিও তারা দাবি করেছে যে, এই ঘটনার সময় দুটি মার্কিন বিমান আকাশে ছিল, যার মধ্যে দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে এবং কোনো প্রতিকূল পরিবেশ বা গুলিবর্ষণের ঘটনাও ঘটেনি। সূত্র : বিবিসি