মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১১

দুর্বল যানবাহন রক্ষণাবেক্ষণ, বিপজ্জনক ড্রাইভিং বা মোটরচালকদের ক্লান্তির কারণে সাম্প্রতিক মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন

মেক্সিকোর একটি মহাসড়কে মঙ্গলবার একটি বাস উল্টে দুর্ঘটনায় ১১ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে, কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, উত্তরপূর্ব নুয়েভো লিওন রাজ্যের হুয়ালাহুইসেস শহরে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি প্রতিবেশী রাজ্য তামাউলিপাসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ট্যাম্পিকো যাচ্ছিল।

মিডিয়া খবরে বলা হয়, যাত্রীদের বেশিরভাগই ওই অঞ্চলের পর্যটক।

দুর্বল যানবাহন রক্ষণাবেক্ষণ, বিপজ্জনক ড্রাইভিং বা মোটরচালকদের ক্লান্তির কারণে সাম্প্রতিক মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

সূত্র : এএফপি/বাসস