প্রথম শুল্ক চিঠি পাঠানো শুরু হবে আজ থেকে : ট্রাম্প

চিঠিগুলো বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে স্থগিত থাকা শুল্ক কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, সোমবার থেকে অন্যান্য দেশগুলোকে শুল্ক এবং বাণিজ্য চুক্তি-বিষয়ক চিঠি পাঠানো শুরু করবেন তিনি।

স্থগিত করা শুল্কারোপ কার্যকরের আগেই মার্কিন প্রশাসন এ চিঠি পাঠাচ্ছে।

রোববার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক-সংক্রান্ত চিঠি অথবা বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তির চিঠি ৭ জুলাই, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিতরণ শুরু হবে।’

তিনি আরো জানান, চিঠিগুলো বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে স্থগিত থাকা শুল্ক কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে।

সূত্র : বাসস