গুলি চালানো বন্দুকধারীর ‘হিংসাত্মক অতীত’ ছিল : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৪ মে) বলেছেন, হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের ওপর গুলি চালানো বন্দুকধারীর ‘হিংসাত্মক অতীত ও হোয়াইট হাউসের প্রতি সম্ভাব্য এক ধরনের মোহ ছিল’।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৪ মে) বলেছেন, হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের ওপর গুলি চালানো বন্দুকধারীর ‘হিংসাত্মক অতীত ও হোয়াইট হাউসের প্রতি সম্ভাব্য এক ধরনের মোহ ছিল’।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর বিরুদ্ধে আজ সন্ধ্যায় দ্রুত ও পেশাদারী পদক্ষেপ নেয়ার জন্য আমাদের সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ।’

ট্রাম্প আরো বলেন, ওই ব্যক্তির হিংসাত্মক অতীত ছিল এবং আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থাপনার প্রতি তার সম্ভাব্য এক ধরনের আসক্তি বা মোহ ছিল।

সূত্র: বাসস