আবারো ভূমিকম্পে কাঁপল ভেনিজুয়েলা

শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর শুক্রবার (২৬ জুন) আবারো ভেনিজুয়েলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন
বুধবারের ভূমিকম্পে ভবন ভেঙে পড়েছে
বুধবারের ভূমিকম্পে ভবন ভেঙে পড়েছে |সংগৃহীত

শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর শুক্রবার (২৬ জুন) আবারো ভেনিজুয়েলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনিজুয়েলার মারাকাই থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।

এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যে, মারাকাই ও কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে।

গত বুধবারের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্পের ধাক্কায় দক্ষিণ আমেরিকার এই দেশটি এখনো বিপর্যস্ত। এতে ৯২০ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার অনুমান, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

জানা গেছে, কমপক্ষে তিন হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ভেনিজুয়েলা সরকারের মতে, নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: আল জাজিরা