উপসাগরীয় দেশ ও ইউক্রেনকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিতে পারছে না যুক্তরাষ্ট্র : ইইউ কমিশনার

‘যুক্তরাষ্ট্র সত্যিই উপসাগরীয় দেশগুলো, নিজেদের সেনাবাহিনী এবং একইসাথে ইউক্রেনের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ
যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ |সংগৃহীত

যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলো ও ইউক্রেনকে আত্মরক্ষার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় বলে শুক্রবার (৬ মার্চ) জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘ইরান সঙ্কটের পর, যদি আমরা একে এভাবে বলি, ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো আরো জরুরি হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই উপসাগরীয় দেশগুলো, নিজেদের সেনাবাহিনী এবং একইসাথে ইউক্রেনের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না।

কুবিলিউস সতর্ক করে বলেন, ইউরোপ এখন অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি ‘বড় চ্যালেঞ্জ’-এর মুখোমুখি। বাসস