ইরানের সাথে যুদ্ধের সময়সীমা নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন...

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন মার্কো রুবিও
ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন মার্কো রুবিও |সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ চলবে। এসময় তিনি বলেন, ‘এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।’

ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে শুক্রবার তিনি সাংবাদিকদের সাথে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কো রুবিও বলেন, ‘আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়।’

ইরানকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, তিনি সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।

‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে খুব শিগগিরই আমরা তা অর্জন করতে চলেছি,’ বলেন রুবিও।

সূত্র : বিবিসি