পেরুর নির্বাচিত প্রেসিডেন্ট ফুজিমোরিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (৩০ জুন) তিনি এ বিজয়কে ‘গুরুত্বপূর্ণ নির্বাচনী জয়’ বলে অভিহিত করেন।

এক বিবৃতিতে রুবিও বলেন, ‘নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার এবং আমাদের অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে ফুজিমোরি প্রশাসনের সাথে কাজ অধিকতর গভীর করার অপেক্ষায় রয়েছে ট্রাম্প প্রশাসন।’

৫১ বছর বয়সী ফুজিমোরি গত ৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অল্প ব্যবধানে জয়ী হন।

তিনি এক কোটি ৮০ লাখের বেশি প্রদত্ত ভোটের মধ্যে বামপন্থী প্রার্থী রবার্তো সানচেজকে ৫০ হাজারেরও কম ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ক্ষমতায় এসে তাকে এমন একটি দেশের নেতৃত্ব নিতে হবে, যেটি শক্তিশালী সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা ও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত।

গত এক দশকে দেশটিতে আটজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাসস