যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার কলম্বিয়ার নবনির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা অল্প ব্যবধানে নির্বাচনে জয়লাভ করার পর রুবিও এ অভিনন্দন জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় রুবিও লিখেছেন, ‘আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ ও দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আমরা আপনার নতুন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
সূত্র : বাসস



