হরমুজ প্রণালী ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওমানকে ‘ভদ্র আচরণ’ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।
বুধবার (২৭ মে) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। আমরা এর তদারকি করব, তবে কোনো একক দেশ এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি আমাদের চলমান আলোচনার অংশ।’
তিনি আরো বলেন, ‘ওমান অন্য সবার মতোই আচরণ করবে। না হলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে।’
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।



