ভেনিজুয়েলায় ভূমিকম্পের তিন দিন পর ১১ বছরের শিশু উদ্ধার

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা
ভেনিজুয়েলায় ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা |সংগৃহীত

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘কয়েক মিনিট আগে কারাবায়েদা থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে প্রতিটি প্রাণই ভেনিজুয়েলার জন্য আশার উৎস।’

তার পোস্টের সাথে উদ্ধার অভিযানের একটি ভিডিওও সংযুক্ত ছিল।

সূত্র: বাসস