টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার (১২ আগস্ট) একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী দু’জনই নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হেলিকপ্টার বিধ্বস্তের ফলে সৃষ্ট দাবানল
হেলিকপ্টার বিধ্বস্তের ফলে সৃষ্ট দাবানল |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার (১২ আগস্ট) একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী দু’জনই নিহত হয়েছেন।

বেল কাউন্টি শেরিফ অফিসের জনসংযোগ কর্মকর্তা ক্লিফ কোলম্যান জানান, হেলিকপ্টারটিতে দু’জন আরোহী ছিলেন। সালাডোর দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দু’জনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

ফোর্ট হুড সামরিক ঘাঁটি থেকে পরিচালিত এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে একটি আবাসিক এলাকা থেকে প্রায় আধা মাইল দূরে বিধ্বস্ত হয়।

কোলম্যান বলেন, যদিও হেলিকপ্টারটি কোনো বাড়িতে আঘাত হানেনি, তবে এর ফলে সৃষ্ট দাবানল বুধবার বিকেল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি