মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত কাঠামো চুক্তির ১৪ দফা প্রকাশ করেছে।
কাঠামো চুক্তির দ্বিতীয় দফায় বলা হয়েছে যে, ইসরাইল ও লেবানন উভয় দেশের সরকার একটি ‘পারস্পরিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ’ হবে, যার অধীনে লেবাননের সামরিক বাহিনী ‘লেবাননের সমগ্র ভূখণ্ডের ওপর কার্যকর সার্বভৌম কর্তৃত্ব পুনরুদ্ধার করবে’।
চুক্তির খসড়ায় বলা হয়েছে, এটি ‘অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলার’ শর্তের ওপর নির্ভরশীল। এই শর্ত পূরণের পর ইসরাইলি সেনাবাহিনী ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে।
সূত্র: আল জাজিরা



