ভেনিজুয়েলায় বুধবার সন্ধ্যায় দু’টি ভূমিকম্পের পরে আরো ৩০টি আফটারশক বা ভূমিকম্প-পরবর্তী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেনিজোলানা দে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে একথা জানান তিনি।
এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে যাদের নথিভুক্ত করা হয়েছে।
একইসাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে।
দেলসি রদ্রিগেজ আরো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও ঘরবাড়ি পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে।
সূত্র : বিবিসি



