কাতারে হামলায় মার্কিন-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ইসরাইল সফরের কয়েক ঘণ্টা আগে এমন মন্তব্য করেন তিনি।
রুবিও সাংবাদিকদের বলেন, কাতারের হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুশি নন’। তবে এতে আমাদের জোটের ওপর কোনো প্রভাব পড়বে না।
তিনি আরো বলেন, এটি ইসরাইলিদের সাথে আমাদের সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না। তবে আমাদেরকে এটি নিয়ে কথা বলতে হবে।
রুবিও আরো বলেন, প্রাথমিকভাবে গাজায় যুদ্ধবিরতি আনার কূটনৈতিক প্রচেষ্টার ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনা করতে হবে।
সূত্র : এএফপি/বাসস



