ভেনিজুয়েলায় হেফাজতে আরেক রাজনৈতিক বন্দীর মৃত্যু

ভেনিজুয়েলার পুলিশ হেফাজতে থাকা আরো এক রাজনৈতিক বন্দীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) কারাবন্দীদের অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা ‘ফোরো পেনাল’ এ কথা জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার পতাকা
ভেনিজুয়েলার পতাকা |সংগৃহীত

ভেনিজুয়েলার পুলিশ হেফাজতে থাকা আরো এক রাজনৈতিক বন্দীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) কারাবন্দীদের অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা ‘ফোরো পেনাল’ এ কথা জানিয়েছে।

বেসরকারি সংস্থাটির একজন সমন্বয়কারী জানিয়েছেন, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আনাকো পৌর পুলিশের আটক কেন্দ্রে থাকাকালীন সাবেক পৌর কাউন্সিলর হোসে ম্যানুয়েল গার্সিয়া মারা গেছেন।

তিনি জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই ওই রাজনৈতিক বন্দীর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ নয় মাস আগে হেফাজতে থাকা ভিক্টর হুগো কেরো নাভাস নামে এক বন্দীর মৃত্যুর কথা স্বীকার করার পর গার্সিয়ার মৃত্যু হলো। যার ফলে দেশটিতে ২০১৪ সাল থেকে হেফাজতে রাজনৈতিক বন্দীর মৃত্যুর সংখ্যা প্রায় ২০ জনে দাঁড়িয়েছে।

সূত্র: বাসস