মেক্সিকোর চিয়াপাস উপকূলে ৫.৭ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (জিএমটি মঙ্গলবার ০৫:০২) ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে |ফাইল ছবি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (জিএমটি মঙ্গলবার ০৫:০২) ভূমিকম্পটি আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাপাচুলা শহর থেকে প্রায় ১২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ব্রিসাস বারা দে সুচিয়েট থেকে ১০৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি